টাটকা ইলিশ চেনার উপায়

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:৩১ পিএম

ভাপা, সর্ষে কিংবা মুচমুচে ভাজা—বাঙালির পাতে এক টুকরো ইলিশ মানেই উৎসবের আমেজ। কিন্তু এই চড়া দামের বাজারে কষ্টের টাকায় ইলিশ কিনতে গিয়ে যদি বাসি বা পদ্মার বদলে সাগরের কম স্বাদের মাছ হাতে আসে, তবে মন খারাপ হওয়াই স্বাভাবিক। বাজারে বরফের ভিড়ে কোনটি আসল, মিষ্টি ও টাটকা ইলিশ—তা চিনে নেওয়া অনেকের জন্যই বেশ চ্যালেঞ্জিং।

অভিজ্ঞ মৎস্যজীবী ও বাজার বিশেষজ্ঞদের মতে, একটু সতর্ক হলেই চেনা যায় সেরা ইলিশটি। বাজারে গিয়ে ঠকে না আসার জন্য নজর দিন এই সহজ উপায়গুলোতে:

  • নদীর টাটকা ইলিশ বিশেষ করে পদ্মা আর মেঘনার ইলিশের রঙ উজ্জ্বল রুপালি। অন্যদিকে হিমায়িত সমুদ্রের ইলিশের রঙ অনুজ্জ্বল, ফ্যাকাশে ধরনের। আবার মেঘনার ইলিশের দুপাশ সুরু ও পাশের কাঁটা ধারাল।
  • ইলিশ কেনার আগে অবশ্যই মাছের কানকো ভালো করে দেখে নেওয়া উচিত। টাটকা ইলিশের কানকো হয় টকটকে লাল রঙের। আর হিমায়িত বাসি ইলিশ হলে কানকো হবে বাদামি বা কালচে রঙের।
  • টাটকা ইলিশের চোখ স্বচ্ছ আর উজ্জ্বল হয়। হিমঘরে রাখা ইলিশের চোখ ভেতরের দিকে ঢুকে থাকে। আর ঘোলাটে হয়। চোখের মধ্যে রক্ত জমে থাকে।
  • সার্ডিন বা চন্দনা ইলিশের চাইতে আসল ইলিশ আকারে বেশ বড় হয়। সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয় সার্ডিনের দৈর্ঘ্য। অন্যদিকে ইলিশ ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
  • সার্ডিনের মাথার আকৃতি ছোট ও অগ্রভাগ ভোতা। ইলিশের মাথার আকৃতি লম্বাটে ও অগ্রভাগ সূচালো।
  • টাটকা ইলিশ শক্ত থাকে। অনেক সময় বাজারে দেখা যায়, ইলিশ মাছ বাঁকা হয়ে আছে। এটাই হলো সদ্য ধরা ইলিশের সবচেয়ে বড় লক্ষণ। টাটকা ইলিশ হাত দিয়ে উঁচু করে ধরলেও আকারের পরিবর্তন হবে না। অন্যদিকে হিমায়িত বাসি ইলিশ নরম হয়ে যাবে।
  • ইলিশ কেনার সময় সবার আগে যা যাচাই করতে হবে, তা হলো গন্ধ। তাই অবশ্যই মাছ কেনার সময় সেটি থেকে গন্ধ বের হচ্ছে কি না তা দেখে কিনুন। টাটকা ইলিশের গা থেকে তাজা আড়ং ও নোনা জলের একটি স্বাভাবিক মিষ্টি সুবাস বের হয়। কিন্তু বাসি মাছ হলে তা থেকে কড়া আঁশটে কিংবা অম্লীয় পচা গন্ধ পাওয়া যাবে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত