শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

অনশনের ২১তম দিনে হাসপাতালে সোনম ওয়াংচুক

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ জুলাই) অনশনের ২১তম দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।

৫৯ বছর বয়সী ওয়াংচুক ২৮ জুন থেকে যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে এই অনশন শুরু করেন। 

মে মাসে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ বিপন্ন করে মেডিকেলের ভর্তি পরীক্ষার (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে সিজেপি। খবর আনন্দবাজর

দিল্লি পুলিশ জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে ১৬ জুন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট সোনম ওয়াংচুকের স্বাস্থ্য পরিস্থিতির ওপর নজর রাখার এবং প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল। মূলত ওয়াংচুকের স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ায় কর্তৃপক্ষকে তাকে জোরপূর্বক খাওয়ানোর অনুরোধ জানিয়ে ওই আবেদনটি করা হয়েছিল।

এ দিকে, শনিবার সকাল থেকেই উত্তাল দিল্লির যন্তর মন্তর চত্বর অনশনরত সোনম ওয়াংচুককে জায়গায় আমরণ অনশন শুরুর ঘোষণা দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

নিজে অনশনের ব্যাপারে অভিজিৎ বলেন, আজ থেকে আমি অনশন শুরু করলাম। সকলের কাছে আর্জি জানাচ্ছি, পিছিয়ে যাবেন না। এই আন্দোলন আরও বাড়বে। ওরা চরম ভুল করেছে। সকলে যন্তর মন্তরে আসুন। এখান থেকেই আন্দোলন চলবে। ২০ তারিখ এখান থেকেই সংসদ অভিযানে যাব আমরা।

অপরদিকে, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আগামী ২০ জুলাই ভারতের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত