বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক দীর্ঘ ও আলোচিত বক্তব্য দেন। সেখানে ইংল্যান্ডের ডিফেন্সিভ কৌশল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসার পাশাপাশি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ফুটবল জাদুর ভূয়সী প্রশংসা করেন তিনি।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের স্মৃতিচারণ করতে গিয়ে ট্রাম্প জানান, ফুটবলের খুঁটিনাটি খুব বেশি না বুঝলেও মেসির ওই বিশেষ পাসটি তাঁর নজর কেড়েছে।
বক্তব্যে ট্রাম্প বলেন, "আমি মেসির দেওয়া ওই পাসটি দেখেছি। এই ঘরে থাকা মানুষদের মতো অতটা না জানলেও, খেলাধুলা সম্পর্কে আমার ধারণা আছে, ফুটবলও কিছুটা বুঝি। আমি দেখছিলাম মেসিকে খুব শক্ত পাহারায় রাখা হয়েছিল। কিন্তু হুট করেই সে ডানপাশে চলে গেল। সে সেখানে একদম ফাঁকায় দাঁড়িয়ে ছিল এবং যথেষ্ট সময় পেয়েছিল। এরপর সে শটটি নিল, যা নিখুঁত হওয়ার চেয়ে মাত্র এক ইঞ্চির চার ভাগের এক ভাগ ব্যবধানে ছিল। আর ওখানেই খেলা শেষ হয়ে গেল। এটা দুর্দান্ত ছিল। ও (মেসি) চমৎকার একজন মানুষ।"
রোনালদোর সহজাত প্রতিভা নিয়ে ট্রাম্প বলেন:
"এই মহান খেলোয়াড়রা বারবার একই জিনিস করে দেখায়। তারা যেন বাড়তি কিছু একটা নিয়ে জন্মায়। রোনালদো তাদেরই একজন। বছরের পর বছর ধরে তাকে জানার সুযোগ হয়েছে আমার, সে আসলেই এক দুর্দান্ত মানুষ।"
আর্জেন্টিনা না স্পেন? ফাইনালে কার পাশে স্কালোনির পরিবার?