বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা 

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম

রাজধানীর পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার (১৮জুলাই) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানের ৩৮ জন কৃতকার্য হয়ে বৃত্তি লাভ করে।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১৪ জন মেধাবৃত্তি এবং ২৪ জন সাধারণ বৃত্তি অর্জন করে। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় লালবাগ থানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সর্বাঙ্গীণ মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি শিক্ষার্থীদের এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে মনোনিবেশ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত