মস্কোর ওপর বিধ্বংসী চাপ সৃষ্টি করা জরুরি: ইউক্রেন

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম

রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর একদিনে সর্বোচ্চ সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইউক্রেন। রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (১৮ জুলাই) ইউক্রেনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রায় চার ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তার ভাষায়, পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর এটিই একদিনে সর্বাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। 

তিনি জানান, এই হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। হামলাটিকে তিনি 'নৃশংস সন্ত্রাসী হামলা' বলে আখ্যায়িত করেন।

আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার বিরুদ্ধে শক্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'এই সন্ত্রাস বন্ধ করতে মস্কোর ওপর বিধ্বংসী চাপ সৃষ্টি করা জরুরি।' 

তবে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত