ভিয়েতনামে চলন্ত বাসে আগুনে ৭ জনের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:১০ এএম

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি চলন্ত বাসে আগুন লেগেছে। এসময় অন্তত সাতজন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হন পাঁচজন যাত্রী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের অধীনস্থ জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ আসনের বাসটি লাম ডং প্রদেশ থেকে বাণিজ্যিক নগরী হো চি মিন সিটির দিকে যাচ্ছিল। পথে হঠাৎ বাসটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত