দেশীয় চলচ্চিত্রের আলোচিত তিন তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে চমকপ্রদ এক খবর দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এই তিন শিল্পীকে নিয়ে নতুন একটি সিনেমা প্রযোজনার আভাস দিলেন মিষ্টি। তিন সুপারহিট তারকার সঙ্গে সিনেমাটিতে মিষ্টি নিজেও অভিনয় করবেন বলে জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, ‘আবার একটা বড় সিনেমা প্রযোজনা করব। হিরো শাকিব খান। হিরোইন অপু বিশ্বাস, বুবলী ও মিষ্টি জান্নাত।’
পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে দীর্ঘদিন ধরে শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকদের আগ্রহের কারণে মিষ্টি জান্নাতের এই ঘোষণা নতুন করে কৌতূহল তৈরি করেছে।
তবে পোস্টে সিনেমার নাম, পরিচালক, গল্প কিংবা কবে থেকে শুটিং শুরু হবে - এসব বিষয়ে কোনো তথ্য জানাননি মিষ্টি জান্নাত। এমনকি এটি চূড়ান্ত সিদ্ধান্ত নাকি ভবিষ্যৎ পরিকল্পনা, সে বিষয়েও বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
উল্লেখ্য, শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী এই তিন তারকাকে ঘিরে ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ রয়েছে। ফলে মিষ্টি জান্নাতের এমন পোস্ট স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
মুখ খুলেই বিতর্কে জড়ালেন প্রীতি
দেশের কয়েক অঞ্চলে ঝড়ের শঙ্কা
সাংবাদিক হাফিজুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন
আরিচা ঘাট থেকে দুই স্পিডবোটের ইঞ্জিন লুট