লঘুচাপের প্রভাবে রাঙ্গাবালীতে গুড়ি গুড়ি বৃষ্টি

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। কোথাও কোথাও আবার গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে থেকে বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা।

এদিকে, পায়রা সমুদ্র বন্দরসহ দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

চলতি মাসে সবশেষ এই লঘুচাপসহ বঙ্গোপসাগরে এরই মধ্যে সৃষ্টি হয়েছে তিনটি লঘুচাপ। কয়েক দফা বৈরী আবহাওয়ার কারণে জেলেদের দুর্ভোগে পড়তে হয়েছে। আবারও সাগর উত্তাল হয়ে ওঠার সম্ভাবনায় নতুন করে চিন্তিত হয়ে পড়েছেন এই অঞ্চলের জেলেরা।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত