থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

চট্টগ্রামের ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ জুলাই) বিকেলে নগরের  আমবাগান রেলওয়ে কলোনির পেছনের বস্তি থেকে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

খুলশি থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুটি ৯ মিলিমিটার পিস্তল ব্রাজিলের তৈরি টরাস  ব্র্যান্ডের। যাচাই করে দেখা গেছে, উদ্ধার করা অস্ত্রগুলো ডবলমুরিং থানা থেকে লুট করা।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় থানা থেকে অস্ত্র দুটি লুট হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট  নগরের আটটি থানা ও আটটি পুলিশ ফাঁড়ি থেকে মোট ৯৪৫টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ১৫৫ টি অস্ত্র উদ্ধার হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত