বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ কিংবা অনুভূতি নিয়ে সরাসরি সংবাদমাধ্যমে খুব একটা কথা বলেননি লিওনেল স্কালোনি। অনুরাগী ও সমর্থকদের দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। তবে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন কিংবা সাক্ষাৎকার নয়, শেষপর্যন্ত সোশ্যাল মিডিয়াতেই আবেগঘন এক খোলা চিঠির মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।
সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন ৪৮ বছর বয়সী এই কোচ। চিঠির শুরুতেই তিনি অকপটে স্বীকার করেন যে, সোশ্যাল মিডিয়া তার পছন্দের জায়গা না হলেও সমর্থকদের কাছে দ্রুত নিজের অনুভূতি পৌঁছে দেওয়ার জন্য এটিকেই সেরা মাধ্যম মনে করেছেন তিনি।
ফাইনালে পরাজয়ের ঠিক এক সপ্তাহ পর ইনস্টাগ্রামে লেখ এই দীর্ঘ পোস্টে স্কালোনি লিখেছেন, গত সাতটি দিন তার কেটেছে কান্না, হাসি, উৎকণ্ঠা আর শান্তির চরম বৈপরীত্যের মধ্য দিয়ে।
চিঠিতে সমর্থকদের উদ্দেশ্যে তিনি লেখেন, "আপনাদের জন্য আরেকটি ট্রফি নিয়ে আসতে না পারায় এবং কিছুদিনের জন্য হলেও সব কষ্ট ভুলিয়ে দেওয়ার মতো নতুন কোনো আনন্দ দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত।"
মাঠে ট্রফি না এলেও নিজের খেলোয়াড়দের আত্মত্যাগকে জীবনের আসল ট্রফি হিসেবে উল্লেখ করেছেন স্কালোনি। নিজের স্ত্রীকে বলা কথার প্রসঙ্গ টেনে ফুটবলারদের "আমার যোদ্ধা" হিসেবে অ্যাখ্যা দেন তিনি।
পা সচল না থাকলেও মগজের নির্দেশে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই ছিল আর্জেন্টিনার মূল শক্তি।
সোশ্যাল মিডিয়ায় যারা দলকে না বুঝে কড়া সমালোচনা করেছিলেন, তাদের উদ্দেশ্য করে বড় অক্ষরে পোস্টটিতে লিখেছেন—বাইরের মানুষের সমালোচনা সহ্য করেই তারা মাঠের লড়াই চালিয়ে গেছেন।
নিজের ভবিষ্যৎ বা আর্জেন্টিনার ডাগআউটে থাকা নিয়ে পুরো পোস্টে কোনো ইঙ্গিত দেননি স্কালোনি। তবে কোচিং স্টাফ, এএফএ কর্মী ও বিশ্বজুড়ে থাকা সমর্থকদের ধন্যবাদ জানিয়ে চিঠির ইতি টানেন একটি বিশেষ লাইনে—'যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আছে।'
স্কালোনির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন
পুজাতোতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে স্কালোনি ফিরলেও নিজের চুক্তির ভবিষ্যৎ নিয়ে চিঠিতে কিছু উল্লেখ করেননি। আগামী ডিসেম্বরেই আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে এএফএ সূত্র জানাচ্ছে, প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর তারা স্কালোনিকে ২০৩০ সাল পর্যন্ত দায়িত্বে রেখে দেওয়ার নতুন প্রস্তাব প্রস্তুত করছে।
অধিনায়ক বাবর আজম ব্যাটিংয়ে ব্যর্থ