মডেলিংয়ের প্রলোভনে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলা মডেল স্নিগ্ধা চৌধুরীর বক্তব্য এখন রীতিমতো ভাইরাল। অভিযোগে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে অনেক মন্তব্য করেন স্নিগ্ধা। সেখানে নাম আসে আরেক মডেল জেবা তাকিয়ার। আর তাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
নিজের নাম জড়িয়ে পড়ায় এবার মুখ খুলেছেন মডেল জেবা। তার ভাষ্য, একবার তাকে গুলশান-২ এলাকার একটি অফিসে ডাকা হয়েছিল। সেখানে হাসপাতালের একটি টিভিসিতে কাজের জন্য ৫০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। তবে অফিসে যাওয়ার পর বিজ্ঞাপনের কাজের বদলে তাকে মডেলিং ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে বলা হয়েছিল, তার সব ধরনের খরচ ওই ব্যক্তি বহন করবেন।
জেবা জানান, তিনি সঙ্গে সঙ্গেই ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে বেরিয়ে আসেন। পরে ওই ব্যক্তি একাধিকবার ফোন করলেও তিনি নম্বর ব্লক করে দেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি বলেও দাবি করেন তিনি। স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জেবা বলেন, বর্তমানে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এমনকি স্নিগ্ধার সাবেক প্রেমিককেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। শুধু শুনেছেন, তাদের বিচ্ছেদ ভালোভাবে হয়নি। তাই নিজের নাম কেন বিভিন্ন মারামারি বা বিতর্কে টেনে আনা হচ্ছে, সেটি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।
অডিও বক্তব্যে আসিফ ও সাকিব সনেট নামের দুজনের প্রসঙ্গও তোলেন জেবা। তার ভাষ্য, আসিফের সঙ্গে তার সম্পর্ক ছিল বড় ভাই-বোনের মতো। অন্যদিকে সাকিব সনেটও তাকে ভদ্র, মার্জিত ও নিয়ন্ত্রিত আচরণের মানুষ হিসেবে প্রশংসা করতেন। জেবার ধারণা, এসব প্রশংসার কারণেই স্নিগ্ধার মনে তার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়ে থাকতে পারে।
সবাইকে ছাপিয়ে নতুন রেকর্ড পরীমনির
পারমাণবিক শঙ্কায় বদলাচ্ছে কি ট্রাম্পের যুদ্ধ কৌশল?
শামীম ওসমানের ফের সাক্ষ্য ১২ আগস্ট