জাল সনদ : বেরোবির সহকারী পরিচালক বরখাস্ত

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম

জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

সোহেল রানা নিয়োগের সময় রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার যে সনদ জমা দিয়েছিলেন, তা যাচাইয়ে জালিয়াতির প্রমাণ মিলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই প্রতিষ্ঠান থেকে সোহেল রানার নামে কোনো সনদ ইস্যু করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জাল সনদ ব্যবহার সংক্রান্ত অন্যান্য অভিযোগও যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত