প্রকাশ পেল ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম

জনপ্রিয় শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের নতুন বই ‘প্রিয়জন আপনজন’ প্রকাশিত হয়েছে। ৩১ জুলাই (শুক্রবার) রাতে একটি হোটেলে অনৈকটা আনন্দঘন পরিবেশে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন দেশের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টবর্গ। 

ফরিদুর রেজা সাগর তার এই গ্রন্থটিতে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের একশজনকে নিয়ে লিখেছেন তার স্মৃতিকথা। প্রকাশনা উৎসবে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইমদাদুল হক মিলন, আফজাল হোসেন, জুয়েল আইচ, দিলারা জামান, আবদুর রহমান, নাসির উদ্দিন ইউসুফ, আবুল হায়াত, ফেরদৌস হাসান, ওমর সানি, রেজানুর রহমান, আমীরুল ইসলাম, আফসানা মিমি, কোনাল, অণিমা রায় সহ শতাধিক গুণী ব্যক্তিত্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত