ঢাকায় আসছেন পাকিস্তানি হাসান রহিম

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:৩৯ পিএম

প্রথমবার ঢাকায় কনসার্ট করতে আসছেন ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‌্যাপার হাসান রহিম। আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার কনসার্ট। আয়োজন করছে কেওয়াইএন আর্ট। ইনস্টাগ্রামে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হাসান রহিম নিজেই। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। 

বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীত সফরে রয়েছেন হাসান রহিম। ইতিমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে সফল কনসার্ট করেছেন তিনি। সেই বিশ্ব সফরের অংশ হিসেবেই এবার বাংলাদেশের দর্শকদের সামনে পারফর্ম করবেন এই শিল্পী। 

আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তান-এর ১৪তম সিজনে ‘পিছে হাট’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরে ‘তুররি জান্দি’ গানও শ্রোতাদের প্রশংসা কুড়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত