সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ঈদ ও দুর্গা পূজার উৎসব ছাড়াও প্রায়ই টানা তিন-চার দিন করে ছুটি কাটানোর সুযোগ পান। সামনে আরও একবার আসছে সেই সুযোগ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী। এদিন সরকারি ছুটি থাকবে।
ফলে সরকারি চাকরিজীবীদের কেউ যদি পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেন, তাহলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয়েছিল তৎকালীন ‘স্বৈরাচার’ আওয়ামী লীগ সরকারের। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া সেই ‘দ্বিতীয় স্বাধীনতা’র দিনটি পরের বছর থেকে জাতীয় দিবস হিসেবে সরকারি ছুটি ঘোষণা করে ‘অন্তর্র্বতী সরকার’।
বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারও ৫ আগস্টে সরকারি ছুটি বহাল রেখেছে। কিন্তু সব পেশার মানুষই পাবেন না এই ছুটি।
জামিন পেলেন অভিনেতা যাহের আলভী