২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং মহানগর পাবলিক প্রসিকিউটরদের (পিপি) নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (০৪ আগস্ট) আইন ও বিচার বিভাগ দেশের সব জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং মহানগর পাবলিক প্রসিকিউটরদের (পিপি) পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা দায়ের করেছেন।
এসব মামলা যথাযথভাবে পরিচালনা করে দ্রুত নিষ্পত্তির লক্ষে সংশ্লিষ্ট সব জেলা পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখার গত ২১ জুনের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
