রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আটতলা ভবন থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত ১টার দিকে সিদ্ধেশ্বরী র্যাংগস গার্ডেন প্যালেস নামে বাসায় ঘটনাটি ঘটে।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নজরুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের হিসাব রক্ষক ছিলেন। সিদ্ধেশ্বরী তার নিজের বাসা। গাজীপুর জেলা দায়রা জজকোর্ট থেকে তার নামে ওয়ারেন্টের কাগজ আসে থানায়। সেই ভিত্তিতে রমনা থানা পুলিশ গতরাতে তার বাসায় যায়।
তিনি আরও জানান, পুলিশ বাসায় যাওয়ায় পর নজরুল ইসলাম টের পেয়ে আটতলার বাসায় বেডরুমে জানলার ছোট পকেট গেট দিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে অনেক নিষেধ করা সত্বেও তিনি পালাতে গিয়ে নিচে পড়ে যান। তখন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ