ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলায় তৃতীয় দিনের মতো আজ রবিবার (৯ আগস্ট) যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আজ দুটি গুরুত্বপূর্ণ কল রেকর্ড বাজিয়ে শোনানো হবে বলে জানা গেছে।

ওবায়দুল কাদেরসহ এ মামলার অন্য আসামিরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত