এসএসসির ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। পিরোজপুরে পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। যেখানে বরিশাল বিভাগের মোট পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।

এ বছর পিরোজপুর জেলায় মোট ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। এর মধ্যে ৪ হাজার ৪৯২ জন ছেলে এবং ৩ হাজার ২৯৭ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় মোট ৬ হাজার ৯৬২ জন শিক্ষার্থী পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে মোট ৩৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২০ জন ছেলে এবং ২২৬ জন মেয়ে।

ফলাফলে দেখা গেছে, পিরোজপুরে মেয়েদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। সামগ্রিক ফলাফলে বিভাগীয় পর্যায়ে পাসের হারে পিরোজপুরের এই অবস্থান জেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ তৈরি করেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম।

তিনি জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান সবার শীর্ষে। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত