'সি লাভ জি'- অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:২২ এএম

দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার সন্ধ্যায় পর্তুগালের কাসকাইসে এক অতি গোপনীয় ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দুইজনের পরানো সোনার আংটির একটি যৌথ ছবি পোস্ট করে তারা এই সুখবর শেয়ার করেন। ছবির ক্যাপশনে তারা সংক্ষেপে লেখেন, “C❤️G”। পোস্টটি করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এতে ১০ লাখের বেশি লাইক পড়ে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই নতুন দম্পতিকে অভিনন্দন জানান।

জানা গেছে, লিসবন থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে অবস্থিত উপকূলীয় শহর কাসকাইসে এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোনালদো ও জর্জিনার ঘনিষ্ঠ সূত্রে ডেইলি মেইলকে জানানো হয়েছে, বিবাহ অনুষ্ঠানে বাইরের কোনো জাঁকজমক ছিল না; কেবল তাদের পাঁচ সন্তান উপস্থিত ছিল। রোনালদোর এক প্রতিনিধি নিশ্চিত করেছেন, "ক্রিস্তিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ আজ আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করেছেন।"

২০১৬ সালে মাদ্রিদের একটি গুচির শোরুমে জর্জিনার সাথে রোনালদোর প্রথম দেখা হয়েছিল। এরপর ২০১৭ সালে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। গত বছর রোনালদো আংটি বদলের মাধ্যমে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন এবং অবশেষে বিশ্বকাপ ও পরবর্তী নানা আলোচনার অবসান ঘটিয়ে একটি ছোট ও ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই শুভ কাজটি সম্পন্ন করলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত