ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর (১৫) মরদেহ ফেলে রেখে পালিয়েছে সাথে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর গলায় ও হাতে কালো দাগ রয়েছে। সেই মরদেহ ঘিরে এখন হাসপাতালে চলছে তোড়জোড়।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারী, পুলিশ ও চিকিৎসকরা জানান, বেলা ১১টার দিকে দুই ব্যক্তি সিএনজি অটোরিকশা যোগে ওই কিশোরীকে জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর তাকে ট্রলিতে তোলার পর রোগীর জন্য হাসপাতালের টিকিট কাটার কথা বলে কৌশলে পালিয়ে যায়।
হাসপাতালের ট্রলিম্যান অনেকক্ষণ অপেক্ষার পরও ওই ব্যক্তিদের খোঁজ না পাওয়ায় তখন মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা দুই ব্যক্তির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগী ওই কিশোরীর গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা মরদেহ উদ্ধার