আরও দুই নিষেধাজ্ঞা কিংসের; সময় চায় আবাহনী

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম

বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সংকট আরও ঘনীভূত হয়েছে। খেলোয়াড় ও কোচদের পাওনা পরিশোধ-সংক্রান্ত সমস্যায় ফিফার নিষেধাজ্ঞার সংখ্যা ১২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪টিতে। ফলে ২০২৬-২৭ মৌসুমে ঘরোয়া লিগে বর্তমান চ্যাম্পিয়নদের অংশগ্রহণ এখন অনিশ্চিত।

কিংসের ওপর আগে ছিল ১১টি নিষেধাজ্ঞা। গত ৫ আগস্ট একটি এবং মঙ্গলবার আরও দুটি নিষেধাজ্ঞা যুক্ত হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে ক্লাব লাইসেন্সিং নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্লাব লাইসেন্সিংয়ের আবেদন জমা দেওয়ার শেষ সময়।

নিষেধাজ্ঞার কারণে কিংস, ঢাকা আবাহনী ও ফকিরেরপুল আবেদন করতে পারেনি। অথচ লাইসেন্সিং সম্পন্ন না হলে লিগে খেলার সুযোগ নেই।

এদিকে আবাহনী তাদের তিন নিষেধাজ্ঞার দুটি প্রত্যাহার করতে পেরেছে। ক্লাব কর্মকর্তা সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, খেলোয়াড়ের পাওনা পরিশোধের চুক্তি অনুযায়ী অর্থ পাঠানো হয়েছে এবং এখন আর খেলোয়াড়দের বকেয়া নেই। বাকি নিষেধাজ্ঞাটিও প্রত্যাহারের প্রক্রিয়ায় রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত