কমল ডলারের দাম, বাড়তে পারে এলসি নিষ্পত্তি 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২২.৭০ টাকা দরে রেমিট্যান্স হাউস থেকে ডলার কিনেছে। গত সপ্তাহেই রেমিট্যান্সের ডলারের দাম ছিল ১২৩.৬০ টাকা থেকে ১২৩.৭০ টাকা।

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দাম ১ টাকা পর্যন্ত কমেছে, যার ফলে আমদানিকারকদের ঋণপত্র বা এলসি  নিষ্পত্তির খরচও হ্রাস পেয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা বা ডলারের সরবরাহ থাকায় আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও কমতে পারে এবং এতে ব্যবসা-বাণিজ্যে গতি ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২২.৭০ টাকা দরে রেমিট্যান্স হাউস থেকে ডলার কিনেছে। গত সপ্তাহেই রেমিট্যান্সের ডলারের দাম ছিল ১২৩.৬০ টাকা থেকে ১২৩.৭০ টাকা।

বাংলাদেশ ব্যাংক ‍সূত্রে জানা যায়, এদিন ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতেও ডলারের দর কমেছে; আগামী সপ্তাহে আরো কমতে পারে। 

মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যাংকে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘ মেয়াদে নির্ধারিত সর্বোচ্চ কাছাকাছি রয়েছে। অর্থাৎ ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার রয়েছে। এ জন্য ব্যাংকগুলো বেশি দরে রেমিট্যান্স কিনছে না। 

অন্যদিকে কম দামে এলসি নিষ্পত্তি অফার করছে ব্যবসায়ী গ্রুপকে। কারণ ব্যাংকগুলোর কাছে যে ডলার রয়েছে, তা দ্রুত বিক্রি করে দিতে চাচ্ছে। গত তিন দিনে নিষ্পত্তির দরও কমিয়ে আনা হয়েছে।

এদিকে দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭.০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২.২৬০ বিলিয়ন ডলারে। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭.০৬৬ বিলিয়ন ডলার। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত