এমপি চৌধুরী নায়াব ইউসুফ

নদীভাঙন প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

নদীভাঙন প্রতিরোধে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

ভাঙন রোধে পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। আগামী পাঁচ বছর জনগণের উন্নয়নে সব ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতারও দেওয়া হবে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার কবিরপুর চরে পদ্মার ভাঙন রোধে আপৎকালীন জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম উদ্বোধন শেষে চৌধুরী নায়াব ইউসুফ এমপি এসব কথা বলেন।

এসময় তিনি নদীভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সাজু সিকদার, বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন ও নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুস্তাকুজ্জামান মুস্তাকসহ স্থানীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত