বীর মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মেদ মারা গেছেন

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

ময়মনসিংহের ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিত্ব সুলতান আহাম্মেদ মিন্টু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। 

শনিবার (১৫ আগস্ট) সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ বাদ এশা নিজ গ্রামের বাড়ি উপজেলার কাঁঠাল হালিমা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। অনুষ্ঠিত হয়ে

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন গভীর শোক ও সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত