ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জনে এবং মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের। একই সময়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১১৮ জন করে, বরিশাল বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন রোগী। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৮৬১ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত