শুভ জন্মদিন

ঊনসত্তরেও রঙিন বর্ণময় ম্যাডোনা

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম

কেউ বলেন ম্যাডি,কেউ বলেন ন্যানি। পুরো নাম ম্যাডোনা লুইস চিকোন। বিশ্বজুড়ে কেবল ম্যাডোনা নামেই পরিচিত। আন্তর্জাতিক সংগীতাঙ্গনে এখনও ‘পপকুইন’ হিসেবেই সমাদৃত জীবন্ত এই মার্কিন কিংবদন্তি। আজ এই তারকা স্পর্শ করলেন জীবনের ৬৯ বসন্ত। ১৯৫৮ সালের এই দিনে (১৬ আগস্ট) জন্ম নেয়া এই সংগীতশিল্পীর বয়স সত্তর ছুঁইছুঁই করলেও এখনও আগের মতোই নাচে-গানে মঞ্চ মাতাচ্ছেন তিনি।

 অনেকগুলো হিট গানের জন্য বিখ্যাত ম্যাডোনা একজন ফ্যাশন ডিজাইনারও। সুযোগ পেলেই গানের পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করেন। খ্যাতনামা প্রতিষ্ঠান আইকনিক্স ব্র্যান্ড গ্রুপের সঙ্গে মিলে তিনি বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ড চালু করেন। শুধু তাই নয়, সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমাও পরিচালনা করেছেন এই তারকা। 

এই বয়সেও তার রূপের জৌলুসে ঘায়েল গোটা বিশ্ব ৷ রূপের চমকের পাশাপাশি তার জীবনটা বেশ রঙিন ৷ বিতর্ক-প্রেম, সব নিয়ে বেশ বর্ণময় এক চরিত্র হলেন ম্যাডোনা ৷ তবে ব্যক্তিজীবন মোটেও সুখের ছিল না। জীবনে একাধিকবার প্রেম হলেও দীর্ঘস্থায়ী হয়নি কোনো সম্পকই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত