বিশ্ব পপসংগীতের অন্যতম প্রভাবশালী তারকা ম্যাডোনা। প্রতিটি নতুন কাজেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য পরিচিত এই শিল্পী এবার হাজির হচ্ছেন ভিন্ন এক সিনেমাটিক প্রকল্প নিয়ে। তার বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘কনফেশনস টু’ (কনফেশনস অন আ ডান্স ফ্লোর: পার্ট টু)-এর মুক্তির আগেই দর্শকদের জন্য প্রকাশ করা হচ্ছে ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কনফেশন টু দ্য ফিল্ম’।
আজ ৮ জুন ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক সিটির ঐতিহাসিক বেকন থিয়েটারে প্রথমবারের মতো এটি প্রদর্শিত হবে। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো সাধারণ মিউজিক ভিডিও সংকলন নয়; বরং একটি পূর্ণাঙ্গ দৃশ্যকাব্য। আসন্ন অ্যালবামের প্রথম ছয়টি গানকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে স্থান পেয়েছে ম্যাডোনার সাম্প্রতিক আলোচিত গান ‘আই ফিল সো ফ্রি’ এবং সাবরিনা কার্পেন্টারের সঙ্গে তার ডুয়েট ‘ব্রিং ইওর লাভ’।
সিরাজগঞ্জ-নলকা সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ