রাগ করে গলায় ফাঁস, আহত শিশুর মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় মো. রাশিদুল ইসলাম নামে এক আহত শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

মৃত রাশিদুল ইসলাম (১০) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট নিজ বাড়িতে মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে শিশু রাশিদুল গলায় রশি দিয়ে ফাঁস দেয়। বিষয়টি তার মা ফজিলা খাতুন দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা যায়।

বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর নিজ বাড়িতে নিয়ে যা স্বজনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত