অনুপম-প্রস্মিতার ঘর আলো করে এল নতুন অতিথি। ছেলে হলো না মেয়ে? তা নিয়ে চলছে জল্পনা। সোমবার (১৮ আগস্ট) দুপুরেই সংগীতশিল্পী অনুপম রায় সুখবরটি জানান। শিল্পী বলেন, ‘মা, ছেলে দু’জনেই ভাল আছে। খুবই আনন্দিত। এখনই খবরটা পেলাম।’
হাসপাতালে বেশি কথা বলার পরিস্থিতিতে ছিলেন না গায়ক। নতুন অতিথি আসার আনন্দে খুবই উত্তেজিত তিনি, তার প্রমাণ মিলল গায়কের কথাতেই। এ বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ সুনীতার