গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্তে আরোহী সবাই নিহত

আকাশে ওড়ার ঠিক পরপরই এটি সাগরের পানিতে বিধ্বস্ত হয়। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৮:৪৪ এএম

উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সাগরে আছড়ে পড়েছে একটি ব্যক্তিগত হেলিকপ্টার। এতে হেলিকপ্টারটিতে থাকা তিন আরোহীই মারা গেছেন।

সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে এই দুর্ঘটনা ঘটে। খবর: রয়টার্স

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যম কাঠিমেরিনিতে এক প্রতিবেদনে বলা হয়, বেল মডেলের ওই হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে এটির উড়ে যাওয়ার কথা ছিল।

কিন্তু আকাশে ওড়ার ঠিক পরপরই এটি সাগরের পানিতে বিধ্বস্ত হয়। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে সংবাদমাধ্যমটি তারা জানিয়েছে, ওই হেলিকপ্টারের পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও এ বিষয়ে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত