সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অবৈধ ভাবে প্রবেশ করে কলাগাছিয়া নদীতে মাছ ধরার অভিযোগে ১টি নৌকাসহ ৪ জন জেলেকে আটক করা হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল থেকে তাদের আটক করা হয় এবং মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাদের সাতক্ষীরা বন আদালতে সমর্পন করা হয়। 

বিকেল সাড়ে ৫টা ৪৭ মিনিটে আদালত থেকে তাদেরকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা -এসও এরফান উদ্দিন বলেন, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধ ভাবে প্রবেশ করে মাছ ধরার দায়ে ১টি নৌকা, মাছ, জালসহ ৪ জেলেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের মোস্তফা গাজী (৬৪), মাহফুজুর রহমান (৪০), আল-আমিন গাজী (৪০) ও ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)।

এসও এরফান আরও জানান, বিশেষ টিম অভিযান চালিয়ে ১টি ডিঙি নৌকাসহ ৪ জন জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৩০ কেজি চিংড়ি মাছ, ১৩৭ কেজি সাদা মাছ, ১টি খালপাটা জাল, ১টি বেন্দি জাল, ৫টি পানির ড্রাম, ১টি হুইল, ২টি বৈঠা, ৩টি দা ও ১টি কাটা ড্রাম জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত