রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে ফিরে আবারও নিজের চেনা মেজাজে ধরা দিলেন হোসে মরিনহো। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগেজ ফার্নান্দেজ (রদ্রি)-কে দলে নেওয়ার প্রচেষ্টা এবং পরবর্তীতে তার বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন পর্তুগিজ কোচ। টেলিভিশন অনুষ্ঠান এল চিরিংগিতো-এ দেওয়া সাক্ষাৎকারে মরিনহো স্পষ্ট জানান, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে আসার আগে যেসব ফুটবলার দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তাদের এই ক্লাবে কোনো প্রয়োজন নেই।
বার্সেলোনা রদ্রিকে রিয়াল মাদ্রিদের কোনো কৌশলে ছিনিয়ে নিয়েছে- এমন ধারণাকে উড়িয়ে দেন মরিনহো। জাজন, ম্যানচেস্টার সিটির সাথে সুসম্পর্ক রেখেই রিয়াল মাদ্রিদ রদ্রিকে বেশ আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল এবং তিনি নিজেও দুবার এই স্প্যানিশ তারকার সাথে কথা বলেছিলেন, "রিয়াল মাদ্রিদ তাকে দুর্দান্ত এক প্রস্তাব দিয়েছিল। রদ্রি নিজেই সিদ্ধান্ত নিতে দ্বিধা করছিল। আর এই দ্বিধাই শেষ পর্যন্ত আমার মনেও সংশয় তৈরি করে। সে অসাধারণ এক খেলোয়াড় এবং পেশাদার। কিন্তু রিয়াল মাদ্রিদ এমন এক উচ্চতার ক্লাব, যেখানে আসার আগে কোনো খেলোয়াড় দুবার ভাবতে পারে না। এখানে প্রস্তাব পাওয়ার সাথে সাথেই খেলোয়াড়ের জিজ্ঞেস করা উচিত—সে কবে নাগাদ যোগ দিচ্ছে।"
রদ্রি বার্সেলোনায় যোগ দেওয়ায় তাকে নতুন অধ্যায়ের শুভকামনাও জানান মরিনহো। তবে রসিকতা করে বলেন, আশা করেন রদ্রি যেন বার্সেলোনার হয়ে "খুব বেশি ভালো" খেলে না ফেলেন!
চলতি দলবদল মৌসুমে আর কোনো নতুন ফুটবলার কেনার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ বস। তিনি বলেন, "আমাদের নতুন কোনো খেলোয়াড় সই করানোর দরকার নেই। যদিও ট্রান্সফার উইন্ডো এখনও খোলা, তবে আমার জন্য এটি বন্ধ। আমার বর্তমান স্কোয়াড নিয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট। রদ্রিকে না পেয়ে আমাদের কোনো আফসোস নেই; দলে যথেষ্ট বিকল্প ও মানসম্মত খেলোয়াড় রয়েছে।"
দলের বর্তমান ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অত্যন্ত খুশি মরিনহো। তিনি জানান, খেলোয়াড়রা জয়ের জন্য ক্ষুধার্ত এবং সাধারণ নিয়মানুবর্তিতায় অভ্যস্ত। ফলে তাকে এখনও কঠোর শাসনকাজে নামতে হয়নি। ক্লাবে তিনি কিছু প্রাথমিক ও অনমনীয় নিয়ম চালু করেছেন—যেমন অনুশীলনের অন্তত এক ঘণ্টা আগে মাঠে আসা, নিউট্রিশনিস্টদের তত্ত্বাবধানে প্রাতঃরাশ করা এবং জিম সেশনে অংশ নেওয়া।
দলের মূল তারকা কিলিয়ান এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড। এমবাপ্পেকে "মহাজাগতিক মানসম্পন্ন" ফুটবলার হিসেবে অভিহিত করে তিনি জানান, ট্রেনিংয়ে এমবাপ্পের ক্ষুরধার দক্ষতা ও পেশাদার মনোভাব দেখে তিনি মুগ্ধ। গত মৌসুমের ব্যর্থতার জন্য একা এমবাপ্পে বা কোনো নির্দিষ্ট কাউকে দায়ী করতে নারাজ তিনি।
জুড বেলিংহ্যাম এবং এমবাপ্পেকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা ও হুটিং প্রসঙ্গে মরিনহো জানান, ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে পুরো দলকে একসাথে খেলাটাই আসল। "এমবাপ্পে এবং বেলিংহ্যাম দুজনেরই সংখ্যা বা পরিসংখ্যান দারুণ। আমাদের মূল লক্ষ্য হলো পুরো টিমের কাঠামোর ভেতরে রেখে এই সেরা তারকাদের থেকে সেরাটা বের করে আনা। আমরা সঠিক পথেই এগোচ্ছি।"
'মেসিদের বিশ্বাসঘাতক বলাটা ক্ষমার অযোগ্য', আর্জেন্টিনা সভাপতির কড়া বার্তা