ব্রিটিশ সংবাদমাধ্যম

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম

রাজপরিবারের সক্রিয় সদস্যের দায়িত্ব ছাড়ার ছয় বছর পর কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। বুধবার (১৯ আগস্ট) রাতে  এ তথ্য জানায়।

ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে হ্যারি ও তার স্ত্রী মেগান ‘মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ছাড়ার পরিকল্পনা করছেন। ধারণা করা হচ্ছে, তারা লন্ডনের বাইরে অবস্থিত বলে একটি ব্যক্তিগত, রাজপরিবারের সঙ্গে সম্পর্কহীন বাসভবনে উঠবেন।’
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিবিসিসহ যুক্তরাজ্যের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দম্পতির দুই সন্তান প্রিন্স আর্চি (৭) ও প্রিন্সেস লিলিবেট (৫) সেপ্টেম্বরের শুরুতে নতুন শিক্ষাবর্ষ শুরুর জন্য ইতোমধ্যে একটি ব্রিটিশ স্কুলে ভর্তি হয়েছে।

জানা গেছে, দম্পতি ইতোমধ্যে নতুন একটি বাড়ি পছন্দ করেছেন। তবে সেটি রাজপরিবারের অনেক বাসভবনের কোনোটি নয়।
২০২০ সালে রাজপরিবারের কর্মরত সদস্যের দায়িত্ব ছাড়ার পর থেকে হ্যারি ও মেগান ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন। ২০২২ সালের পর থেকে তাদের সন্তানরা দাদা রাজা চার্লসের সঙ্গে দেখা করেনি।

৪১ বছর বয়সী হ্যারি ও ৪৫ বছর বয়সী মেগান ২০২০ সালে পরিবারের সঙ্গে তীব্র বিরোধের মধ্যে ব্রিটেন ছেড়ে উত্তর আমেরিকায় চলে যান। হ্যারি তার সবকিছু খোলাসা করে লেখা স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশ করার পর সেই বিরোধ আরও তীব্র হয়।

মার্কিন টকশো সঞ্চালক অপরাহ উইনফ্রের সঙ্গে তাদের খোলামেলা সাক্ষাৎকারও পারিবারিক দূরত্ব আরও বাড়িয়ে দেয়।

প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৭৭ বছর বয়সী রাজা চার্লসকে রোববার জানানো হয় যে, সাসেক্সের ডিউক ও ডাচেস যুক্তরাজ্যে ফিরে বসবাসের পরিকল্পনা করছেন। সংস্থাটি জানিয়েছে, রাজা ‘ব্যক্তিগতভাবে পরিবারের আরও সদস্যকে দেখার সুযোগকে স্বাগত জানিয়েছেন’। তবে তাদের মর্যাদায় কোনো পরিবর্তন আসবে না। দম্পতি রাজপরিবারের কর্মরত সদস্যও হবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত