রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার সাথে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৫টা ২০ মিনিটে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন ভোটের ফলাফল ঘোষণা করেন।
বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন ২৫৫ ভোট। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচনি কর্মকর্তা এএসএম নাসির উদ্দীন বলেন, ' মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন ২৫৫ ভোট। আমি ঘোষণা করছি যে, সর্বোচ্চ সংখ্যাক ভোট পাওয়ায় রাষ্ট্রপতি হিসেবে তিনি যথাযথভাবে নির্বাচিত হয়েছে।'
এই ঘোষণার সাথে সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম করমর্দন করেন এবং তাকে লাল গোলাপে একটি স্টিক হাতে দেন।
এই সময়ে পুরো সংসদ কক্ষের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এরপর পর নতুন রাষ্ট্রপতি হাত তুলে সকল সংসদ সদস্যদের উদ্দেশ্যে সালাম জানান। তখন সংসদ সদস্যরা তখনও টেবিল চাপাড়াচ্ছিলেন।
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধী উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে আসলে নতুন রাষ্ট্রপতি নিজের আসন থেকে বেরিয়ে বিরোধী দলের নেতার সাথে কোলাকুলি করেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সাথে কোলাকুলি করেন। এরপর প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার সাথেও কোলাকুলি করেন।
পুরো সংসদ কক্ষের সাংসদ সকলে নিজ নিজ আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সাথে করমর্দন করেন।
নতুন রাষ্ট্রপতি এক পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সাথে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান।
৩৪৯ ভোটারের মধ্যে ৬ জন সংসদ সদস্য ভোট প্রদান থেকে বিরত ছিলেন।
এদের মধ্যে অসুস্থতার কারণে ভোট দিতে না আসার কথা জানিয়ে ইতিমধ্যে ভারপ্রাপ্ত স্পিকারের কাছে চিঠি দিয়েছেন ঢাকা- ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম- ৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। অনুপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক।
এছাড়া জামায়াতের সাতক্ষীরা-৪ আসনের বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ব্রাক্ষনবাড়ীয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরগুনা-২ আসনের সংসদ সদস্য এমডি অলিউল্লাহ প্রমূখ অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ ব্যালট ছিলো ২৪৩টি। ৬টি ব্যালট ছিলো অব্যবহ্নত ছিলো বলে জানান নির্বাচনি কর্মকর্তা।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহন হয়। এরপরপরই ভোট গণণা শুরু হয় বিকাল ৫টা ২ মিনিটে।
ভোট গণণার সময়ে দুই প্রার্থীর এজেন্ট প্রধান হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলামসহ হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা চলছে