দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। এর আগে গত ১৬ আগস্ট ৮০৫ জন রোগী ভর্তির রেকর্ড ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের (২৪ আগস্ট) বুলেটিন অনুযায়ী, গত একদিনে খুলনা বিভাগে সর্বাধিক ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ১৫৮ জন, দক্ষিণ সিটিতে ১২৬ জন এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন।
বিভাগের ভিত্তিতে বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০৭, ময়মনসিংহে ৭১, রাজশাহীতে ৭৬, রংপুরে ২৩ ও সিলেটে ৪ জন আক্রান্ত হয়েছেন।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৮৫ জন। এর মধ্যে কেবল আগস্ট মাসেই মারা গেছেন ৩১ জন। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে, যার মধ্যে ২৭ হাজার ৭৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০২৩ সালে দেশে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত ও ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
নতুন করে রোগী বৃদ্ধি পাওয়ায় দ্রুত মশক নিধন ও চিকিৎসার সুযোগ বৃদ্ধির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
৮ মাসে পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত ১,২৮৫
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯