ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলা হামজা চৌধুরীর জন্য লেস্টার সিটিতে সাম্প্রতিক ফর্মের ঘাটতির কারণে নতুন কোনো ক্লাবে গিয়ে নতুনভাবে শুরু করাটাই সেরা সিদ্ধান্ত হতে পারে। ক্যারিয়ারের এই সময়ে নিয়মিত একাদশে খেলার জন্য এমন নতুন একটি পরিবেশ তাঁর হারিয়ে যাওয়া ফর্ম ফেরাতে সাহায্য করবে।
চুক্তির শেষ বছরে এসে ডার্বি কাউন্টি তাঁকে নেওয়ার প্রস্তাব দেওয়ায় লেস্টার ট্রান্সফার ফি পাওয়ার পাশাপাশি বিশাল বেতন খরচ থেকেও বাঁচবে বলে কথাবার্ত হচ্ছে। হামজাকে বিক্রি করাকে দুই পক্ষের জন্যই "উইন-উইন" পরিস্থিতি হিসেবে দেখছে লেস্টার সিটির সমর্থক ও বিশ্লেষকরা। আগামী গ্রীষ্মে ফ্রিতে ক্লাব ছাড়ার আগেই তাঁর দলবদল নিশ্চিত করা গেলে লেস্টার যেমন অর্থ পাবে, তেমনি ডার্বি কাউন্টিও তাদের মিডফিল্ডের ঘাটতি পূরণ করতে পারবে।
লেস্টার সিটি অ্যাকাডেমি থেকে উঠে আসা হামজা চৌধুরী ২০১৫ সাল থেকে মূল দলে খেলার সুযোগ পান। এখন পর্যন্ত ১২২টি ম্যাচ খেলেছেন তিনি লেস্টারের হয়ে। তবে মাঝে মাঝেই তাকে ধারে অন্য ক্লাবে খেলতে হয়েছে। ২০২২-২৩ মৌসুমের পুরোটা ওয়াটফোর্ডে খেলেন তিনি। ২০২৫-এর জানুয়ারিতে তিনি শেফিল্ড ইউনাইটেডে ধারে ১৬ ম্যাচ খেলেন। কিন্তু শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠতে ব্যর্থ হওয়ায় ধার শেষে লেস্টার সিটিতে ফেরেন তিনি। এদিকে লেস্টার সিটিও নেমে যায় চ্যাম্পিয়নশিপে। গত মৌসুমটায় হামজা চ্যাম্পিয়নশিপের ৩০টি ম্যাচ খেলেন লেস্টারের হয়ে। সার্বিকভাবো খুবই বাজে পারফরম্যান্সের কারণে চ্যাম্পিয়নশিপ থেকে গেলো বছর ইংল্যান্ডের তিন নম্বর সারির লিগ ওয়ানে নেমে যায় লেস্টার। সদ্য শুরু হওয়া মৌসুমে হামজা লিগ ওয়ানে দুই ম্যাচে ৯৫ মিনিট এবং ইএফ কাপের একটি ম্যাচে ৩ মিনিট খেলার সুযোগ পেয়েছেন।
টেকনোর সাথে ভক্তদের জন্য দারুণ কিছু করার অপেক্ষায় হামজা