ভোর থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি

বৃষ্টির কারণে বিভিন্ন বাসস্ট্যান্ড ও চায়ের দোকানে মানুষকে দেখা যায় অপেক্ষা করতে।

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:১৮ এএম

ভোর থেকেই ঢাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বুধবার (২৬ আগস্ট) ভোর থেকে টানা বৃষ্টিতে নগরজীবনে নেমে এসেছে স্থবিরতা। এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সড়কে পানি জমতে শুরু করায় বিপাকে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ।

সরেজমিন রাজধানীর মিরপুর থেকে শুরু করে সারা ঢাকা শহরে টানা বৃষ্টির কারণে সড়কের বেশ কয়েকটি স্থানে পানি জমেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে।

ভোররাত থেকেই বৃষ্টি শুরু হলেও মাঝে কিছুটা বিরতির পর আবারও শুরু হয় ভারী বৃষ্টিপাত। সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় কর্মজীবীসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বৃষ্টির কারণে বিভিন্ন বাসস্ট্যান্ড ও চায়ের দোকানে মানুষকে দেখা যায় অপেক্ষা করতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত