চোট কাটিয়ে ঘুরে দাড়ানোর বার্তা বাবর আজমের

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

আঙুলের চোট কাটিয়ে দীর্ঘ আলোচনা ও ফিটনেস পরীক্ষার পর ঐতিহাসিক লর্ডস টেস্টে মাঠে নামার প্রস্তুতি সম্পন্ন করেছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। ওভালে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। সেই ধাক্কা সামলে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়াতে প্রত্যয় ব্যক্ত করেছেন বাবর।

ম্যাচ পূব সংবাদ সম্মেলনে বাবর আজম জানান, নেটে অনুশীলনের পর তিনি নিজের শারীরিক অবস্থা নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পরবর্তীতে ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন বাবর আজম। চোটের কারণে ওভাল টেস্টে ড্রেসিংরুমে বসে সতীর্থদের বিপর্যয় দেখতে হলেও লর্ডসে একাদশে ফিরছেন তিনি।

সংবাদ সম্মেলনে নিজের ফিটনেস নিয়ে বাবর বলেন, "আমি নেটে বেশ কয়েকবার ব্যাট করেছি এবং বল মোকাবিলা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছি। এই মুহূর্তে আমি প্রায় ৯০ শতাংশ ফিট। লর্ডসে দলকে নেতৃত্ব দিতে আমি পুরোপুরি প্রস্তুত।"

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনা প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বলেন, "আমরা স্বীকার করছি যে ইংল্যান্ডের মতো মানসম্মত ক্রিকেট আমরা প্রথম ম্যাচে খেলতে পারিনি। তবে ম্যাচ শেষে আমরা সবাই একসঙ্গে বসেছি এবং নিজেদের ভুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অতীত ভুলে আমাদের চোখ এখন লর্ডসের নতুন চ্যালেঞ্জের দিকে।"

 

যদিও গত কয়েক বছরে বাবরের ব্যাটে টেস্ট সেঞ্চুরির খরা চলছে (সর্বশেষ সেঞ্চুরি ২০২২ সালের ডিসেম্বরে), তবুও ইংল্যান্ডের মাটিতে তার অতীত পরিসংখ্যান অত্যন্ত উজ্জ্বল।

  • ইংল্যান্ডের মাটিতে গড়: ৬৫.৭৫ (৬ ইনিংসে ৩টি ফিফটি)
  • ইংল্যান্ডের বিরুদ্ধে সার্বিক গড়: ৫৩.৮৩ (১৪ ইনিংসে ৫৩.৮৩ গড়ে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস)

ঐতিহাসিকভাবে লর্ডসের মাঠে পাকিস্তানের ভালো রেকর্ড রয়েছে। সেই প্রেক্ষাপটে বাবর যোগ করেন, "যখনই আমাদের মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনা তৈরি হয় বা অনেকে আমাদের হিসেব থেকে বাদ দিয়ে দেয়, তখনই ঘুড়ে দাঁড়িয়ে শক্ত বার্তা দেওয়ার সামর্থ্য এই দলের রয়েছে। আশা করছি লর্ডসে দর্শকরা একদম ভিন্ন এক পাকিস্তানকে দেখতে পাবেন।"

দলে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারদের ওপর বাড়তি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন, সুযোগ পাওয়ার পরও ধারাবাহিকভাবে ব্যর্থ হলে একাদশে পরিবর্তনের কথা চিন্তা করতেই হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত