থানার সামনে দুইপক্ষের সংঘর্ষ

শ্রমিককে আটকের প্রতিবাদে দিনাজপুর সড়ক অবরোধ

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাওসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাসর্টামিনাল, বটতলী ট্রাকটারমিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন স্থানের সড়কে ওপরে বাস আড়াআড়ি করে রেখে যান চলাচল বন্ধ করে অবরোধ করে তারা।

এদিকে বুধবার (২৬ আগস্ট) দিনাজপুর থানার গেটে শ্রমিকদের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষে ১০ শ্রমিক আহত হয়েছে। এঘটনায় রাতে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরপরই শ্রমিকরা সড়ক অবরোধসহ থানা ঘেরাও করে রেখেছে।

এতে করে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃ জেলার সবল রুট ও ঢাকাগামী বাস চলাছল বন্ধ রয়েছে। বাস বন্ধের ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিক্ষোভকারীরা জানায়, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ রয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

শ্রমিকদের অভিযোগ, জনপ্রিয় নেতা বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কোতোয়ালী থানা ঘেরাওয়ের পাশাপাশি সামনের সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন তারা। এছাড়া দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়ার কথাও জানিয়েছেন শ্রমিকরা।

তবে তাকে পুলিশের একটি সুত্র জানায় তাকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে।

এবিষয়ে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, দিনাজপুর জেলা থেকে বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার কোন কোন বাস ছেড়ে যায়নি। আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখন কোন সুরাহা হয়নি।

এদিকে দিনাজপুর ট্রাক ট্রাংলড়ি, কাবার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তি দাবি করেছেন। তিনি শ্রমিকদের দাবির সঙ্গে একাত্বতা ঘোষণা করেছেন।

অপরদিকে কোতয়ালী থানার গেট বাস বাস ট্রাক দিয়ে ব্যারিকেট দিয়ে রাখায় থানা থেকে পুলিশ বের হতে ও ঢুকতেও পারছে না।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শ্রমিক নেতা শেখ বাদশার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে। বুধবার তাকে গ্রেপ্তারের পর থানার গেটসহ বিভিন্ন সড়ক গাড়ি বেরিকেড দিয়ে অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। থানার গেট থেকে থেকে গাড়ি সরালে শেখ বাদশাকে আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত