পানিতে ডুবে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

ঝিনাইদহ সদরে পুকুরের পানিতে ডুবে শ্রাবণ নামের এক এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার ( ১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার পাগলা কানাই এলাকার একটি ইট ভাটার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রাবণ (১৮) ঝিনাইদহ শহরের ব্যবসায়ী সুমন হকের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান,  বিকেলে শ্রাবণ ও তার দুই বন্ধু মিলে পাগলা কানাই এলাকার একটি ইট ভাটার পুকুরে গোসল করতে নামে। পানিতে নেমে শ্রাবণ ডুব দিয়ে আর ওঠেনি। পরে তার সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আধাঘণ্টার চেষ্টার পর শ্রাবণের মরদেহ উদ্ধার করে। মৃত শ্রাবণ ঝিনাইদহ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় পাশ করেছে ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত