সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশপাশের পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকালে জারি করা আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত