ভয়ঙ্কর রোগে ইমরান হাশমি

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম

সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা 'আওয়ারাপন ২'-এর সাফল্যে যখন ইমরান হাশমিকে নিয়ে দর্শকের মধ্যে চর্চা তুঙ্গে, ঠিক তখনই এল দুঃসংবাদ। জানা গেছে অভিনেতা সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি কাজের সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার পর থেকেই তার শরীর খারাপ হতে শুরু করে। বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করায় তিনি চিকিৎসকের পরামর্শ নেন এবং পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্ট আসার পর তাঁর সোয়াইন ফ্লু পজিটিভ ধরা পড়ে। 

 চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে থাকছেন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে চলছেন।  এই স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তিনি তার একটি আসন্ন অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছেন। আগামীতে বেঙ্গালুরুতে তার একটি লাইভ পারফরম্যান্স ও মিট-আপ হওয়ার কথা ছিল, যা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে অনুরাগীদের নিরাশ না করে তিনি ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়ে জানিয়েছেন যে অনুষ্ঠান বাতিল হয়নি, বরং আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) সেটি অনুষ্ঠিত হবে। তার কেনা টিকিট নতুন তারিখের জন্যই বৈধ থাকবে। 

অন্যদিকে, পেশাগতভাবে সময়টা বেশ ভাল যাচ্ছে ইমরান হাশমির। মুক্তির আগে থেকেই এই ছবি ঘিরে উন্মাদনা তৈরি হয়েছিল দর্শক মহলে এবার পর থেকেই ‘আওয়ারাপান ২’ দর্শক থেকে সমালোচক মহলেও দারুণ সাড়া ফেলেছে। বক্স অফিসেও সাফল্যে মুখ দেখেছে এই ছবি। তবে এর মাঝে হঠাৎই অভিনেতার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত