মক্কায় গিয়ে বেসামাল রাখি

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

বর্তমানে মক্কায় প্রার্থনায় মগ্ন ভারতীয় মডেল-অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার তার সেই সফরেরই একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা। যে আসনে বসে প্রার্থনা করা হয়, সেই আসন দান করতে গিয়ে আচমকাই বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়লেন অভিনেত্রী। বিপুল সংখ্যক মানুষ তাকে ঘিরে ধরেন। আসন সংগ্রহ করতে ভিড়ের ধাক্কাধাক্কিতে দৃশ্যতই আতঙ্কিত হয়ে পড়েন রাখি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, চারপাশে মানুষের ভিড়— পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন রাখি। ভিড় দেখে ভয়ে ঈশ্বরকে ডাকতে শুরু করেন রাখি। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বরং আসন নেওয়ার জন্য ভিড় যেন ক্রমশ তার দিকে ধেয়ে আসে। খুবই অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী। 

আসন দান শেষ হওয়ার পরেও অবশ্য পরিস্থিতি শান্ত হয়নি। ভিডিওতে দেখা যায়, একটি দোকানের দিকে যাওয়ার সময়ও রাখিকে অনুসরণ করছেন অনেকে। সেখানে থাকা বাকি আসন নিয়েও শুরু হয় টানাটানি। এর মধ্যেই কয়েক জন রাখির পোশাক ধরেও টানাটানি শুরু করে। ঘটনায় বেশ ভয় পেয়ে যান অভিনেত্রী। তাঁর মুখে স্পষ্ট অস্বস্তি ও আতঙ্ক ধরা পড়ে ভিডিওতে। মক্কায় গিয়ে তিনি ‘রাখি ফাতিমা’ নাম ব্যবহার করছেন বলেও জানা গেছে। প্রার্থনায় তিনি শুধু নিজের জন্য নয়, বন্যাবিধ্বস্ত নেপালে আটকে পড়া মানুষজনের জন্যও প্রার্থনা করেছেন। শিশু, প্রবীণ, পশুপাখি-সহ বিপদে পড়া সকলের নিরাপত্তা কামনা করেছেন অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত