ড্রামা কুইন বলে পরিচিতি অর্জন করা ভারতীয সেলিব্রেটি রাখি সাওয়ান্ত অনেকদিন ধরেই আলোচনার বাইরে। আলোচনায় ফিরতে এবার উদ্ভট এক কাণ্ড করলেন তিনি। প্রকাশ্যে রাস্তায় হাঁটতে হাঁটতেই নিজের কাপড় খুলে ফেললেন রাখি সাওয়ান্ত। আর সেসব দৃশ্য ধারণ করছিলেন পথচারীরা।
এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাখি সাওয়ান্ত হাঁটতে হাঁটতে এক এক করে কাপড় খুলে ফেলছেন। অবশ্য ভেতরে অন্তর্বাস পরে ছিলেন তিনি। এমন কর্মকাণ্ডে রাখি সাওয়ান্তকে রীতিমতো ধুয়ে দিলেন নেটিজেনরা।
একসময় বলিউডের ‘আইটেম’ গানে নাচতেন রাখি। কিন্তু গত বেশ কয়েক বছরে বন্ধ হয়েছে সেই ধারা। রাখির আক্ষেপ, এখন নায়িকারাই ‘আইটেম’ গানে নাচেন। বিতর্কিত অভিনেত্রীর দাবি, তার সময়ে ‘আইটেম’ গানের মধ্যে এক অন্য মাদকতা ছিল। এখন তামান্নার নাচের মধ্যে সেই ব্যাপারটা নেই। কিছুদিন আগে এমন আক্ষেপ করে বলেছিলেন তিনি।
বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে সভায় বসল আইসিসি
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন, শাটডাউনের হুঁশিয়ারি