৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন ১৮ সিরিজ

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৬:৫০ এএম

নতুন সিইও জন টার্নাসের নেতৃত্বে¡ আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামের এ আয়োজনে উন্মোচিত হতে পারে পরবর্তী প্রজন্মের আইফোন ১৮ সিরিজ। বাংলাদেশ সময় রাত ১১টায় অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

এবারের ইভেন্ট ঘিরে সবচেয়ে বড় গুঞ্জন একটি ‘ফোল্ডএবল’ বা ভাঁজযোগ্য আইফোন নিয়ে। ধারণা করা হচ্ছে, এর নাম হতে পারে ‘আইফোন আল্ট্রা’। ভাঁজ করা অবস্থায় পকেটে রাখা যাবে, আবার খুললে আইপ্যাড মিনির মতো বড় পর্দার অভিজ্ঞতা পাওয়া যাবে। অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমের কোডেও দীর্ঘদিন ধরে ভাঁজযোগ্য ডিভাইসের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করছে বলে গুঞ্জন রয়েছে।

এ বছর আইফোন ১৮ সিরিজ উন্মোচনে নতুন কৌশল নিতে পারে অ্যাপল। প্রথম ধাপে আইফোন আল্ট্রার পাশাপাশি আইফোন ১৮ প্রো মডেলগুলো বাজারে আসতে পারে। অন্যদিকে আইফোন এয়ার ২, আইফোন ১৮ই ও মূল আইফোন ১৮ মডেলের জন্য ২০২৭ সালের বসন্ত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আসন্ন আয়োজনের অন্যতম প্রধান আলোচ্য হতে পারে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত