কলকাতায় শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, যাত্রীরা আতঙ্কে

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম শিয়ালদহ স্টেশনের বাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে একটি ফুড কোর্টে আগুন লাগার পর পুরো স্টেশন চত্বর ধোঁয়ায় ছেয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) ও রেল প্রশাসনের কর্মকর্তারা।

জানা গেছে, ওই ফুড কোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ঠিকভাবে কাজ করেনি। আগুন নেভানোর জন্য শিয়ালদহ স্টেশন থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায়নি বলেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত