টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহকসেবা কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে ঢাকার বাসাবো এলাকায় নতুন কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
গত ৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে উক্ত কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন এ কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে বাসাবো ও আশপাশের এলাকার টেলিটক গ্রাহকরা আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে বিভিন্ন গ্রাহকসেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে টেলিটকের গ্রাহকসেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং গ্রাহকদের প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী কাস্টমার কেয়ার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।