ব্যবসায় নামছেন তানজিন তিশা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

অন্যান্য অনেক অভিনয়শিল্পীর মতো সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী তানজিন তিশাও নামলেন ব্যবসায়। রাজধানীর বনানীতে চালু হতে যাচ্ছে তার রেস্তোরাঁ ‘ও রিয়েল’। আগামী ৬ সেপ্টেম্বর থেকে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে খাবারের ব্যবসা ও রেস্টুরেন্টের প্রচারণাও শুরু করেছেন অভিনেত্রী। ‘ও রিয়েল’র নামে একটি পেজ খোলা হয়েছে। সেই পেজেও রেস্তোরাঁটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন তিশা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি প্রচারণামূলক রিলসে আলো-ছায়ায় দেখা গেছে রেস্তোরাঁটির অন্দরসজ্জার কিছু অংশ। সেখানে জানানো হয়েছে, বিশেষ কিছু পরিবেশনের জন্য প্রায় প্রস্তুত ‘ও রিয়েল’। তবে রেস্তোরাঁটির খাবারের তালিকা বা বিশেষত্ব নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া মেলেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত