রাষ্ট্র সংস্কারই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কাজ: সিরাজ এমপি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কার। জনগণের চাহিদার প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ”-এই নীতিতে দেশ পরিচালনা করছেন তিনি।

গোলাম মো. সিরাজ বলেন, বিএনপি দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। পরে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশের মানুষের স্বার্থে কোনো ভয়ভীতি পরোয়া করেন না। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিনি দেশ পরিচালনা করছেন। বিএনপির নেতা-কর্মীদের সব সময় জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে সিরাজ বলেন, জনগণের বিরুদ্ধে কাজ করে এমন কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।

উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, শহর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাওসার আলী কলিন্সসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শেরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে।




সর্বশেষ সর্বাধিক পঠিত